চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শাহরাস্তি পৌর আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলার নেতাদের যৌথ সভায় চাঁদপুর জেলার ৫টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলার আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী ইব্রাহীম জুয়েল এসব কমিটি অনুমোদন প্রদান করেন।
শাহরাস্তি পৌর কমিটিতে মোঃ সফিকুল ইসলামকে আহবায়ক এবং মোঃ আবুল হায়দারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
কমিটির যুগ্ম আহবায়ক পদে ফরহাদ হোসেন, মো: মোস্তফা, মো: সবুজ হোসেন, মো: জাহেদ হোসেন, মো: কবির হোসেন, মো: নুর হোসেন রাজু, আমিন বিন তুষার , মো: আব্দুল কাইয়ুম বাপ্পি, সেকান্দার আলী রাসেল ।
সদস্য পদে মো: মোবারক হোসেন, আনিছুর রহমান, মো: মাহ আলম, শরিফুল ইসলাম সোহেল, মো: রুহুল আমিন, রাজিব হোসেন, মো: সোহবার হোসেন, আবু নেছার, রবিউল হোসেন, মো: রেজাউল করিম, মো: জাকির হোসেন, জাব্বের মোহাম্মদ খালেদ, মো: মানিক, মো: অহিদুর রহমান, মো: দেলোয়ার হোসেন, বাবুল হোসেন, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, নাহিদুল ইসলাম, মো: মালেক ।