শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আ’লীগ থেকে আজীবন বহিষ্কার

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরুদ্ধে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীকে আজীবনের জন্য  অবস্থান নেয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর)  চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে জেলা সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ বিষয়ে  চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল  বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিণ ইউনিয়নের গত নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী  জহিরুল আলম ভূঁইয়া মানিক, একই ইউনিয়নে জামাল আহমেদ, সূচিপাড়া উত্তর ইউনিয়নের মাহফুজুর রহমান মিঠু এবং সাখাওয়াত হোসেনকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে দলীয় সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তিনি সাংবাদিকদের আরো বলেন, ভবিষ্যতেও যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের জন্যেও এই ধারা অব্যাহত থাকবে। নৌকার বিরুদ্ধে দলীয় পদ-পদবী বহনকারী কারো অবস্থান মেনে নেওয়া হবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ