শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শাহরাস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্বাস্থ্য চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (৪র্থ পর্যায়) এর  আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের সভাপতিত্বে পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (৪র্থ পর্যায় আওতায় এগারো লক্ষ পনের হাজার একশত সাত টাকা ব্যয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রকার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। জাইকার প্রতিনিধি মোঃ সফিউল্লাহর সঞ্চালনায়

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সহ- সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও গণমাধ্যমকর্মীবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ