শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শাহরাস্তিতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান পুলিশ

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে দ্বিতীয় দিনের লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান পুলিশ প্রশাসন। করোনার চলমান আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নে শাহরাস্তি থানা পুলিশের কঠোর দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শাহরাস্তি উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে ও সড়কে নেমে পড়েন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নানসহ পুলিশের সকল কর্মকর্তা ও ফোর্স।

সকাল ৭টা থেকে শাহরাস্তি শহরের মেহের কালীবাড়ি, ঠাকুর বাজার, শাহরাস্তি গইট দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া, মেহের স্টেশনসহ পুলিশ কঠোর দায়িত্ব পালন করতে দেখা যায়। এদিকে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে আইন অমান্য করে কিছু ইজি বাইক ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। তবে এখানে সিএনজির পরিমান আগের চাইতে অনেক কম। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

লকডাউনের ২য় দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহরাস্তি পৌর শহরের লোকজন সরকারি নির্দেশনা কিছুটা মানলেও গ্রামের বাজার ও চায়ের দোকানগুলো আগের মতই চলছে। স্বাস্থসচেতনা বৃদ্ধি করার জন্য শহরের পাশপাশি গ্রামেও জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এগিয়ে আসা প্রয়োজন।


এই ক্যাটাগরির আরো সংবাদ