শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

শাহরাস্তি প্রতিনিধি / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

চাঁদপুরের শাহরাস্তিতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণ।

শনিবার (১৬ ডিসেম্বর)শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের পাশে ৩১বার তপধ্বনির পরে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা

পর্যায়ক্রমে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীসহ ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারীসহ অন্যান্য মুক্তিযুদ্ধবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

শাহরাস্তি থানার পক্ষে পুলিশ পরিদর্শক তদন্ত খাইরুল আলমসহ থানার বিভিন্ন সাব-ইন্সেপেক্টরসহ পুলিশ সদস্যবৃন্দ।

শাহরাস্তি পৌরসভার পক্ষে মেয়র হাজী আব্দুল লতিফসহ কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পল্লী বিদ্যুৎ শাহরাস্তি জোনাল অফিসের পক্ষে ডিজিএম মোঃ মোবারক হোসেন সরকারসহ জোনাল অফিসের কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দলও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

ঐদিন সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়।

কচুকাওয়াজের পর শিশু কিশোরদের শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার শেষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ