শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শাহরাস্তিতে মোবাইল কোর্টের ১৮ হাজার টাকা অর্থদণ্ড

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে ৭ টি মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিকারী ও সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের আইনের আওতায় এনে মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি মামলায় ৭ জনকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সার্বিক নির্দেশনায় শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার, সাহেব বাজার, মেহের রেলস্টেশন বাজার, উয়ারুক বাজার, কালিয়াপাড়া বাজার ও কাকৈরতলা বাজারসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও এক্সিকিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট আমজাদ হোসেন ।

এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন, শাহরাস্তির উদ্যোগে মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয় এবং অসহায়, দিনমজুর ও দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম। করোনা মোকাবেলায় ও লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ