শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে মামলার বাদীকে হত্যার চেষ্টা থানায় অভিযোগ

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে আদালতে মামলা করায় বাদীকে হত্যার চেষ্টা করে মামলার বিবাদী। ঘটনাটি ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শোরসাক দক্ষিণ বাজার ভূঁইয়া সিএনজি ওয়ার্কসপের সামনে ঘটে।


এই ঘটনায় শাহরাস্তিতে থানায় একটি অভিযোগ দায়ের করেন শাহরাস্তি উপজেলার শোরসাক দক্ষিণ পাটওয়ারী বাড়ির মৃত হাজী নুরুল ইসলামের ছেলে মো. জসীম উদ্দীন(৪৩)। অভিযোগে নামধারী ৮ জন ও অজ্ঞাত ২৫/৩০ জনকে বিবাদী করা হয়।


অভিযোগে উল্লেখ করা হয়, বিগত দুই বছর যাবত বিবাদীদের সাথে সম্পত্তিগত বিরোধ চলমান আছে। ওই পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় দোকান থেকে বাড়ির দিকে আসার সময় জাহাঙ্গীরের ওয়ার্কসপের সামনে দেশীয় অস্ত্র নিয়ে দূর্বৃত্তরা জসীমের উপর হামলা চালায়। জাহাঙ্গীর সহ স্থানীয়দের সহযোগীতায় প্রাণে বেঁচে যায় জসীম। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।


ঘটনার বিবরণীতে জসীম জানায়, পূর্ব শত্রুতার জেরে কামাল ও বাবু গং আমার উপর হামলা চালায়। এর পূর্বে আমার ভাইকেও তারা অপহরণ করেছিলো। পুলিশের সহযোগীতায় ভাইকে উদ্ধার করি।
ভূঁইয়া সিএনজি ওয়ার্কসপের মালিক মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় লোকজন উপস্থিত না থাকলে জসীমকে প্রাণে মেরে ফেলতো সন্ত্রাসীরা।
মামলার বিবাদী কামাল ও বাবুর মুটোফোনে কল করে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, আদালতে তাদের একটি মামলা চলমান রয়েছে। মারামারির ঘটনায় আরেকটি অভিযোগ করেছে জসীম। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ