শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শাহরাস্তিতে মাঠ থেকে চামড়া ব্যবসায়ীর লাশ উদ্ধার

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে বেলায়েত হোসেন রিপন (৩৫) নামে এক মৌসুমি চামড়া ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ জুলাই) সকালে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় গঙ্গারামপুর গ্রামের খোকনের স্ত্রী কানন বেগম (৪০) মাঠে ছাগল চরাতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে মরদেহটি গ্রামের মৃত মৌলভী মকছুদ আলীর ছেলে রিপনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ফুফাতো ভাই মো. আবুল কালাম জানান, রিপন একজন কৃষক। তবে তিনি মৌসুমে চামড়ার ব্যবসাও করতেন। ঘটনার আগের রাতে তিনি বাড়ি ফিরেননি। এর আগে রাত ৮টায় স্থানীয় লোকজন তাকে পাড়ার চায়ের দোকানে দেখেছে। রিপনের ২ মেয়ে ও ১ ছেলে সন্তান  রয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, গলায় রশি বা কাপড় পেঁচিয়ে রিপনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে আশপাশের কোথাও তাকে হত্যার পর মরদেহ টেনেহিঁচড়ে এখানে এনে ফেলা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ