জমি অধিগ্রহনের সমস্যার করণে আটকে রয়েছে শাহরাস্তি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ। একের পর এক জমি সনাক্ত করেও কাঙ্খিত ফলাফল না পাওয়ায় হতাশ অত্র অঞ্চলের জনগন। পার্শ্ববতি উপজেলায় যখন মডেল মসজিদ উদ্বোধন করা হয় তখন শাহরাস্তিতে জমি চুড়ান্ত না হওয়ায় নির্মান কাজ শুরুই হয়নি।
জমি চুড়ান্ত করতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সর্বশেষ ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের আগমন ঘটে শাহরাস্তি উপজেলায়।
মডেল মসজিদ নির্মানের জন্য ইতিমধ্যে চারটি জায়গা প্রথমিক ভাবে আমলে দেয়া হয়। বিভিন্ন জটিলতার কারনে ইতিমধ্যে দুইটি জায়গা বাতিল করে দেয়া হয় বর্তমানে দুইটি জায়গার প্রস্তাব রয়েছে। উপজেলা পরিষদের পাশেই বদিউল আলমের একটি জায়গা সময়িক ভাবে চুড়ান্ত করা হয় উক্ত জায়গায় ইসলামি ফাউন্ডেশনের সাইনবোর্ড ও লাগিয়ে দেয়া হয় কিন্ত জমি অধিগ্রনের ক্ষেত্রে জটিলতা দেখা দিলে বর্তমান জেলা প্রশাসকের নজরে বিষয়টি আসতে তিনি নিজেই আগ্রহ প্রকাশ করে উক্ত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করেন।
কিছুদিন পূর্বে তিনি মডেল মসজিদের জায়গা পরিদর্শনে আসেন। তাতেও কোন সমাধান না হওয়ায় গতকাল ২৬ জুন ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল উপ সচিব মোঃ সাখাওয়াত হোসেন মডেল মসজিদের জন্য প্রস্তাবিত দুইটি জায়গা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা। এসময় স্থানীয় জনগন, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।