শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শাহরাস্তিতে ব্যবসায়ীর টাকা ছিনতাই কালে জনতার হাতে আটক ১

রফিকুল ইসলাম পাটোয়ারী / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

শাহরাস্তিতে ব্যবসায়ীর টাকা ছিনতাই কালে জনতার হাতে আটক হয়েছেন ১ ছিনতাইকারী। থানায় অভিযোগ সূত্রে জানা যায় টামটা উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইছাপুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ ইউসুফ হোসেন রিয়াদ।

২৭ মার্চ রোববার রাত ১০টায় দোকানের হিসাব নিকাশ শেষ করে বাড়িতে যাওয়ার পথে শিমলা ম্যানেজার বাড়ির সামনে গেলে পূর্বে থেকে উথ পেতে থাকা একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিয়াদ হোসেনের উপর আক্রমণ করে। এতে রিয়াদ হোসেন গুরুতর আহত হয়ে পড়েন রিয়াদ হোসেন কিছু বুঝে উঠার আগে তার সাথে থাকা দোকানের নগদ ৭০ হাজার টাকা, হাতে থাকা একটি মোবাইল ও একটি টসলাইট ছিনিয়ে নিয়ে যায়। এবং তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এতে রিয়াদ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকলে তার চিৎকার শুনে পার্শ্ববর্তী অজি উল্লাহ ছেলে হেদায়েত উল্লাহ ফরহাদ, মমতাজ উদ্দিনের ছেলে কাউছার আহমেদসহ এলাকার লোকজন ছুটে ঘটনাস্থলে দৌড়ে আসলে ওই এলাকার গনি মাস্টার বাড়ি মফিজুল ইসলামের ছেলে মোঃ কবির হোসেন (২২) কে হাতেনাতে আটক করে ফেলে।

এলাকাবাসীর উপস্থিতিতে শাহরাস্তি থানা পুলিশকে খবর দিলে, ছিনতাইকারী কবিরকে পুলিশের হাতে সোপর্দ করে দেয়। আটককৃত কবির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইকারী ঘটনার শিকার করে। এবং তার সাথে জড়িত থাকা মিজানুর রহমানের ছেলে মোঃ বাবুল (২৫), মোশারফ হোসেনের ছেলে কামরুজ্জামান প্রকাশ কেনু (২৮), আক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) সর্ব সাং ইছাপুরা। এ বিষয়ে গুরতর আহত ইউসুফ হোসেন রিয়াদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাকি আসামিরা পলাতক রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ