শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শাহরাস্তিতে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের শাহরাস্তিতে শুরু হয়েছে বোরো চাষাবাদ। মাঠে মাঠে জমি প্রস্তুত ও চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে পানি সেচ, জমি প্রস্তুত ও চারা রোপনের ব্যস্ততা। চাষিরা বলছেন শেষ পর্যন্ত অনুকুল আবহাওয়া ও বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো থাকলে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলায় মোট খাদ্য চাহিদা রয়েছে ৩৬ হাজার ৮ শ’ ২৮ মেট্রিকটন, যার বিপরীতে উৎপাদন হয় ৪৩ হাজার ৪ শ’ ৪০ মেট্রিক টন। এ অঞ্চলে আবাদযোগ্য জমির পরিমাণ ১০ হাজার ৭ শ’ ৮০ হেক্টর। যার মধ্যে ৯ হাজার ৫ শ’ ৫০ হেক্টর জমিই বোরো মৌসুমে আবাদ চলছে। ২০ জন বিএডিসি’র বীজ ডিলার, ১১ জন বিসিআইসি’র সার ডিলারসহ দেড় শতাধিক পাইকারি ও খুচরা বীজ, সার এবং বালাইনাশক ব্যবসায়ি কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে কৃষি উপকরণ সরবারহ করে যাচ্ছে।

উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামের এক কৃষক জানান, বোরো ধানের চারা উৎপাদন শেষ হয়েছে। রোপণের জন্য জমি তৈরি করা হচ্ছে। তিনি চলতি মৌসুমে ২৪০শতাংশ (২ একর) জমিতে বোরো চাষাবাদ করবেন। এখন পর্যন্তু ১০০ শতাংশ জমিতে বোরো রোপন করা হয়েছে। সাময়িক সেচ সংকটের কারণে বাকি জমি রোপনে কিছুটা বিলম্ব হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে এবার ভালো ফলন হবে বলে আশা করছেন তিনি।

একই ইউনিয়নের নাহারা গ্রামের আরেক কৃষক জানান, তিনি এ বছর ২১০ শতক জমিতে বোরো রোপণ করবেন। এ সপ্তাহের মধ্যে ১০০ শতাংশ জমিতে চারা রোপণ কাজ সম্পন্ন হবে। উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস জানান, এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫ শ’ ৫০ হেক্টর। যা গত বছরের চেয়ে ১০০ হেক্টর বেশি। এর মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) ব্রি-ধান ২৮, ২৯, ৫৮, ৬৭, ৭৪, ৭৫, ৮৯, ৯১, ৯২ ও বিআর ১৬, হাইব্রীড এসএল-৮, আফতাব এলপি-৭০, ছক্কা, এগ্রো-১৪, হীরা, সুপার ও ইস্পাহানী জাতের ধান চাষ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবীব জানান, চলতি বছরের বোরো মৌসুমে ৩ হাজার ৬ শ’ ৭০ জন কৃষককে প্রণোদনা কর্মসূচীর আওতায় সার ও বীজ সহায়তা এবং ২ হাজার ১ শ’ কৃষককে হাইব্রীড বীজ সহায়তা প্রদানসহ বিভিন্ন ব্যাচে সহস্রাধিক কৃষককে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

কৃষকরা জানান, এ অঞ্চলে প্রতিবছর বোরো ধানের বাম্পার ফলন হয়ে থাকে। এ মৌসুমে আবহাওয়া অনুকুলে রয়েছে। ফলে শীত এবং কুয়াশার প্রকোপ অনেক কম থাকায় বোরো ধানের চারা ক্ষতিগ্রস্থ্য হয়েছে কম এবং চারাও সুস্থ সবল হয়েছে। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ