শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শাহরাস্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী জয়ী

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরীর স্ত্রী নাসরিন জাহান চৌধুরী সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাস্টার হেলাল উদ্দিন  সকালে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় একমাত্র প্রার্থী নাসরিন জাহান সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

জেলা নির্বাচন অফিস সূত্রে, উপজেলা পরিষদের উপনির্বাচনে গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর ১৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক নাসরীন জাহান চৌধুরী সেফালী, ইসলামি ফ্রন্টের প্রার্থী মাস্টার হেলাল আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি।

মনোনয়নপত্র বাছাইকালে মো. বাবুল মিজির মনোনয়ন বাতিল হয়। আর মাস্টার হেলাল আহমেদ তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নাসরিন জাহান চৌধুরী সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

নাসরিন জাহান চৌধুরী সেফালী জানান, তার স্বামী প্রয়াত উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্যাহ চৌধুরীর স্মৃতি বিজড়িত পরিষদে কাজের সুযোগ পেয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আজ ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ