শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শাহরাস্তিতে বিকল্প সড়ক না রেখেই ব্রিজ নির্মাণ

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কেশরাঙ্গা-রাগৈ মৌলভীবাজার গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হলেও জনসাধারণের চলাচলের জন্যে বিকল্প কোনো ব্যবস্থা না রাখায় এলাকাবাসী দুর্ভোগে পড়েছে।

রাগৈ, লোটরা এলাকাসহ উপজেলা সদরের জনসাধারণ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এ সড়ক দিয়েই ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়।

কালীবাড়ি-লোটরা পানিওয়ালা সড়কের রাগৈ মৌলভীবাজার এলাকায় এ সড়ক অবস্থিত। বেশ কয়েক বছর আগ থেকেই এখানে একটি পাকা ব্রিজ থাকায় জনসাধারণ সেটি দিয়ে যাতায়াত করতো। কিন্তু ব্রিজটি দুর্বল হয়ে পড়ায় তা ভেঙে নতুন ব্রিজ করার উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

বন্যা পুনর্বাসন প্রকল্পের অধীনে ৬০ ফুট লম্বা এ ব্রিজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১২ লাখ টাকা। গত ৭ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কাজ তদারকি কর্মকর্তা সহকারী প্রকৌশলী মইনুল ইসলাম জানান, উক্ত কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ। ব্রিজের দুপাশে সরকারি জায়গা দখল করে রাখার কারণে আমরা বিকল্প সড়কের ব্যবস্থা করতে পারিনি। এ বিষয়ে উচ্ছেদের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।

তিনি জানান, জনগণের চলাচলের জন্যে বাঁশের সাঁকো দেয়া হয়েছে। কিন্ত জাগয়া না থাকায় বিকল্প সড়কের ব্যবস্থা করা যায়নি। তিনি আরও জানান, বাঁশের সাঁকোটিকে আরও মজবুত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেয়া হবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান তাকে জানিয়েছে।

শাহরাস্তি উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান জানান, উক্ত প্রকল্পে বিকল্প সড়কের বরাদ্দ রাখা হয়নি। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কিছু বলা যাচ্ছে না। তবে এ প্রকল্পে বিকল্প সড়কের বরাদ্দ রাখা উচিত ছিলো। আগামি দুদিনের মধ্যে জনসাধারণ চলাচলের জন্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ