শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শাহরাস্তিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

মো: মহসিন মিয়া / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

চাঁদপুরের শাহরাস্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সাড়ে ৯টায় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তক অর্পণ করা হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে সভাপতির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম পি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার খোরশেদ আলম শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপল‌ক্ষে মু‌ক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উ‌দ্বোধন,উপজেলা প্রশাসন আয়োজিত সুবর্ণজয়ন্তী র‌্যা‌লি ও বীর মুক্তিযোদ্ধাগনের আগমনে শুভেচ্ছা জ্ঞাপন ও অভ্যর্থনা প্রদান এবং স্থানীয় বীর মু‌ক্তি‌যোদ্ধাগ‌ণের সংবর্ধনা।

মস‌জিদ, ম‌ন্দির ও বি‌ভিন্ন আশ্রয়ণের গ‌রিব‌দের মা‌ঝে মি‌ষ্টান্ন বিতরণ।

উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, তোফায়েল আহমেদ ইরান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বি‌ভিন্ন ইউ‌নিয়ন হ‌তে আগত বি‌ভিন্ন পেশার মানুষজন।


এই ক্যাটাগরির আরো সংবাদ