শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শাহরাস্তিতে প্রাইভেট কার থেকে ৫০ কেজি গাঁজা জব্দ

শাহরাস্তি প্রতিনিধি / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশ চেকপোস্ট থেকে ধাওয়া করা প্রাইভেট কার থেকে ৫০ কেজি  জব্দ ও ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) সকালে উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকা থেকে এ মাদক জব্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭ টার সময় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুলফিকার আলী, নাজমুল হোসেন ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট বসায়। ওই সময় একটি সাদা রঙ্গের প্রাইভেটকারকে (ঢাকা মেট্টো-খ ১১-৭১০৬) চ্যালেঞ্জ করলে তা না থামিয়ে পশ্চিম দিকে দ্রুতবেগে চলে যায়। পুলিশ পিছন থেকে ধাওয়া করে পৌরসভার কালিয়াপাড়া বাজার এলাকায় গাড়িটিকে থামাতে সক্ষম হয়। এ সময় গাড়িতে রক্ষিত ৫০ টি প্যাকেটে থাকা   ৫০ কেজি  গাঁজাসহ পিরোজপুরের কাউখালী উপজেলার বাসুরী মোল্লা বাড়ির আলমগীর হোসেনের পুত্র শুভকে (২৬) গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধাওয়াকালে গাড়ি থেকে ১ জন পালিয়ে যায়। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন। গ্রেফতার শুভর বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।

কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান, চেকপোস্ট চলাকালে পুলিশ একটি প্রাইভেট কারকে ধাওয়া করে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে। চুরি-ডাকাতি, মাদক ক্রয়-বিক্রয় ও জঙ্গীবাদের বিরুদ্ধে চাঁদপুর জেলায় প্রতিনিয়ত অভিযান চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ