শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শাহরাস্তিতে পাইপ কেটে ড্রেজার বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে নিয়ম বহির্ভুতভাবে ডাকাতিয়া নদীতে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনের পাইপ কেটে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এ আদালত পরিচালনা করেন।

জানা যায়, এক শ্রেণীর অসাধু বালি ব্যবসায়ী ড্রেজার যোগে ডাকাতিয়া নদী হতে বালি উত্তোলন করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ডাকাতিয়া নদীর খিলা ও ঘুঘুরচপ অংশে অভিযান চালান। এসময় অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন করার কারণে মোবাইল কোর্ট ড্রেজার মালিককে ঘটনাস্থলে না পেয়ে ড্রেজারের পাইপ ভেঙ্গে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর যেকোন অংশে অবৈধভাবে বা অনুমোদনবিহীন ড্রেজার স্থাপন এবং বালি উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কোথাও অবৈধ ড্রেজার স্থাপন বা বালু উত্তোলন করলে সে তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ