শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শাহরাস্তিতে পরকীয়ার জেরে রিপন খুন, আটক: ২

শাহরাস্তি ব্যুরো / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে যুবক খুনের রহস্য এক দিনেই উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়। আটকরা হচ্ছেন শাহরাস্তির গঙ্গারামপুর গ্রামের ফজলুর রহমান (৪৫) ও তার স্ত্রী। শনিবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিলন মাহমুদ।

আটকরা পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, মৃত যুবক বেলায়েত হোসেন রিপনের সঙ্গে আটক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ২২ জুলাই রাতে রিপন ওই নারীর সঙ্গে দেখা করতে যায়। ওই নারীর স্বামী ফজলুর রহমান তাকে দেখে ফেললে রিপন দৌড় দেয়।

কিছু দূর সামনেই নাইলনের জালে আটকা পড়ে রিপন। তখন ফজলুর রহমান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রিপনের মাথার পেছনে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ফজলুর রহমান ও তার স্ত্রী মিলে রিপনের লাশ বিলে পানিতে ভাসিয়ে দেয়।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, শুক্রবার সকালে রিপনের লাশ উদ্ধার করা হয়। এর পর পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আমরা ঘটনা সম্পর্কে জানতে পারি। নিহত যুবকের সঙ্গে আটক গৃহবধূর পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার রাতে রিপন ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে তার স্বামী তাদের দেখে ফেলে। এরপর স্বামী-স্ত্রী ওই হত্যাকাণ্ড ঘটায়।

উল্লেখ্য, শাহরাস্তিতে শুক্রবার (২৩ জুলাই) রায়শ্রী উত্তর ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর মাঠ থেকে বেলায়েত হোসেন রিপন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার নিহত রিপনের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ