চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের তৃণমূল নেতা কর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান মজুমদারের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কুলশী খানকা শরিপ মাঠ প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টায় এ নির্বাচনি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ নুরুল আল, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক মুন্সি, ৬ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল পাটোয়ারী , ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন রিপন ।
এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের আরও অনেক নেতা কর্মী এবং এলাকার গন্যমান্য অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন।