শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগ

রফিকুল ইসলাম পাটোয়ারী / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

চাঁদপুরের শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ জাহাঙ্গীর ভান্ডারীকে মারধরের অভিযোগ উঠেছে। ২৫ মে বুধবার দুপুরে  পাড়ানগর  এলাকার দোকানের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায় সূচীপাড়া উত্তর ইউনিয়নের পাড়ানগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ভান্ডারী(৫০) কে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করেন, একই গ্রামের মৃত শহীদ উল্লাহর ছেলে মোঃ লেয়াকত হোসেন  জাহাঙ্গীর আলম ভান্ডারীকে লাঠি দিয়ে মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে  পিটিয়ে জখম করে।   এতে মো জাহাঙ্গীর ভান্ডারী মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন জাহাঙ্গীর ভান্ডারীকে  গুরুতর অবস্থা উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসেন। বর্তমানে তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মারধরের ঘটনায় স্থানীয় কয়েকজন লোক জানায় মারধরের দিন জাহাঙ্গীর ভান্ডারী কোন দোষ ছিলনা।  লেয়াকত হোসেন জাহাঙ্গীর ভান্ডারীর উপর অতর্কিত হামলা চালায়, আমরা বাধা দিলেও তিনি  তোয়াক্কা না করে জাহাঙ্গীর ভান্ডারীরকে এলোপাতাড়ি মারতে থাকেন এবং জাহাঙ্গীর ভান্ডারী দৌড়ে একটি দোকানের ভিতরে ঢুকলে  ওখানেও তাকে মারধোর করে।

আহতের পরিবার সূত্র জানায় শহীদ উল্লাহর ছেলে মোঃ লেয়াকত হোসেন খারাপ, ঊশৃংখল প্রকৃতির লোক বটে,  এলাকার কাউকে তোয়াক্কা করে না।  এ বিষয়ে জাহাঙ্গীর আলম ভান্ডারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত বিষয়ে অভিযুক্তকারী লিয়াকত হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাকে এলাকায় পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ