শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শাহরাস্তিতে ট্রেনের ধাক্কায় নিহত

মোসাদ্দেক জুয়েল , শাহরাস্তি / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপ চালকসহ ২ জন হতাহত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনের সাথে শাহরাস্তি বাজার থেকে কাঁকৈরতলা বাজারগামী মেহের উত্তর ইউনিয়নের বড়লিয়া রেলক্রসিং স্থান এলাকায় সাগরিকা ট্রেনের ধাক্কায় পিকআপ গাড়ি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাস্থলে একই ইউনিয়নের পিকআপ চালক নায়নাগর গ্রামের মির বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মোঃ শাহাদাত হোসেন (৪০) নিহত হন।

পিকআপে থাকা হেল্পার মোঃ শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন (৩৮) গুরুতর আহত হয়, স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতলে নিয়ে যায়। আশাঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসারত পিকআপের হেলপার আনোয়ার রয়েছেন।

খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ উপ-পরিদর্শক এসআই শেখ কামাল ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান, এছাড়াও চাঁদপুর রেলওয়ের জিআরপি পুলিশ এ এসআই মোঃ আসাদ হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেন।

তিনি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি সকলের সম্মতিক্রমে পিকআপ চালক শাহাদাতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানায় চালকদের অসাবধানতার কারণে এই দুর্ঘটনার শিকার হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ