শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে রাবেয়া আক্তার আনিসা (১৭) এক যুবতী আত্মহত্যা করেছে। বুধবার (১৭ নভেম্বর)  ভোরে চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা গ্রামের মুন্সিবাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী আনিসার ভাই মো. সোহাগ জানান, রাবেয়া আক্তার আনিসা তার বাবার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শাকতলা গ্রামের পাটোয়ারী গাড়ির বিল্লাল হোসেন পাটোয়ারী মেয়ে। গত ১৫ দিন পূর্বে তার নানার বাড়ি শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন কাদরা মুন্সিবাড়িতে বেড়াতে আসেন। আনিসার নানা মৃত ইসহাক মিয়া। তার মামা ফারুক হোসেন মিয়ার ঘরে আড়ার সাথে বিছানার চাদর গলায় পেচিয়ে আনিসা আত্মহত্যা করেন। ওই দিন ভোরে আনিসার খালাতো বোন তোয়া আক্তার যুবতী ঝুলন্ত লাশ দেখতে পায়। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে ভিড় জমায়।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ বছর পূর্বে রাবেয়া আক্তার আনিসার সাথে নোয়াখালী জেলার চাটখিল থানার পাংশা গ্রামের আহমেদের ছেলে মোঃ বাদল এর সাথে বিয়ে ঠিক হয়। এরপর থেকে দুজনের মধ্যে মোবাইলের মাধ্যমে কথাবার্তা ও খোঁজখবর নেওয়া হয়। কি কারণে গলায় ফাঁস দেওয়া হয় তা জানা যায়নি।পরে শাহরাস্তি থানায় খবর দিলে এসআই রোকনুজ্জামান ও সঙ্গীয় ফোর্স ঝুলন্ত লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান এক কিশোরীর ঝুলন্ত লাশের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তারলাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ