শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শাহরাস্তিতে করোনায় শ্রমিক লীগ নেতাসহ মৃত্যু ২

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই দিনে ৪৮ টি নমুনার বিপরীতে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শতকরা ৫৬ ভাগ। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ শ’ ৭৫ জন।

শনিবার (১৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে মারা যায় টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামের বড় মুন্সী বাড়ির রবিউল হোসেনের ছেলে ইউনিয়ন শ্রমিক লীগ নেতা লিটন মুন্সী (৩০) মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে হাসপাতালের জরুরী বিভাগে মৃত্যু হয় পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃতঃ ছায়েদ আলীর পুত্র মোঃ আঃ কাদেরের (৪৭)।

হাসপাতাল সূত্রে জানা যায় মৃত ২ জনের করোনা পজেটিভ ছিল।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এন্টিজেন টেস্ট (আরএটি) ল্যাবের টেকনিশিয়ান মোঃ খোরশেদ আলম জানান, ১৭ জুলাই করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৪৮ টি নমুনার বিপরীতে ২৭ জনের করোনা পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, এ পর্যন্ত আরটি পিসিআর পরীক্ষার জন্য ২ হাজার ২ শ’ ৯০ জন ও র‌্যাপিড এন্টিজেন টেস্টের জন্য ৩ শ’ ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে আক্রান্ত হয়েছেন ৬ শ’ ৭৫ জন। সুস্থ্য হয়েছেন ৪ শ’ ৩৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২শ’৪০ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা ভর্তি রয়েছেন ১০ জন। আক্রান্তদের মধ্যে ১৪ জন মারা গেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ