শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শাহরাস্তিতে উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া

জহিরুল ইসলাম / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর মঙ্গলবার বাদ এশা ঠাকুর বাজার চিশতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়
চাঁদপুর ৫  (শাহরাস্তি-হাজীগঞ্জে) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিনের নির্দেশনায়, উপজেলা ও পৌরসভা বিএনপি, সহযোগী অঙ্গ  সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু দেশের তিনবারের প্রধানমন্ত্রীই নন,  মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আজ তিনি অসুস্থ; আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহর দরবারে প্রার্থনা—তিনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের  মাঝে ফিরে আসেন

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সেলিম পাটোয়ারী,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, চাঁদপুর জেলা রেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন,
উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ

আলোচনা শেষে মিলাদ পরিচালনা করেন হাফেজ মোঃ শামসুল ইসলাম
দোয়া ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ