শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শাহরাস্তিতে আগুনে পুড়ে ছাই ৩টি বসতঘর

রফিকুল ইসলাম পাটোয়ারী / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

চাঁদপুরের শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই। ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ, বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি বাড়িতে না ঢুকতে পেরে ৩টি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার (৬ মে) দুপুর ১টা শাহরাস্তি পৌরসভা ৩ নং ওয়ার্ডের কালিয়াপাড়া আনার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই বাড়ির মৃত্যু আনোয়ার হোসেনের বসতঘরসহ ৩টি পুড়ে ছাই হয়। এছাড়াও আশেপাশের কয়েকটি ঘর আংশিক পুড়ে যায়। বাড়ির রাস্তা না থাকার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের অবরুদ্ধ করেন।
প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা।

শাহরাস্তি থানা পুলিশ খবর পেয়ে অবরোধের পর যান চলাচল স্বাভাবিক করে দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল আলম।

খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।

জানা যায় আনার বাড়ী মৃত আনোয়ার হোসেনের বাসত ঘরে শটসার্কিটে বিধবা নারীর ঘর ভস্মীভূত। (তার ১টি ছেলে প্রতিবন্ধী) ফায়ার সার্ভিস যথাসময়ে আসলেও বাড়িটির কোনো রাস্তা না থাকায় সহায়তা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা। পৌর কতৃপক্ষের নিকট দ্রত রাস্তাটি করার ব্যবস্তা গ্রহণ করার জন‍্য জোর দাবি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ