শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শাহরাস্তিতে অসহায় পরিবারের সম্পত্তি দখলের পাঁয়তারার অভিযোগ

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

শাহরাস্তি পৌরসভার নিজমেহার গ্রামের  অসহায় পরিবারের সম্পত্তি দখলের পাঁয়তারা অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার নিজমেহার দক্ষিণ পূর্ব পাড়া মিয়াজী বাড়ির মৃত আলী মিয়ার পুত্র মোঃ ইউনুস গাজীর বসতবাড়ির দখলের পাঁয়তারা  অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার   মৃত আলী মিয়ার পুত্র ইউনুস গাজী জানান , মৃত আব্দুল বারেকের পুত্র আব্দুল মালেক গং আমার বসতবাড়ির সহ ১০ শতক জায়গা জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে ।
তিনি আরো জানান, আমাকে তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে ।আমি তাদের ভয় পরিবারের সদস্যদের নিয়ে প্রায় সময় এলাকার বাইরে অবস্থান করি। আমি নিরীহ একজন রাজমিস্ত্রির জুগালির কাজ করি। বিভিন্ন সময় মালেক  গং  আমার পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। আমি স্ত্রী দুই মেয়ে এক ছেলে সহ সাধারন ভাবে জীবন যাপন করছি। প্রতিপক্ষ আমাকে বিভিন্নভাবে আমার সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য আমার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমার বসতবাড়ির  লাগানো গাছ কেটে আমার বিরুদ্ধে তারা আদালতে অভিযোগ দায়ের করে। তাদের অত্যাচারে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।
আমি ১১ বছর পূর্বে আমার পিতার পৈত্রিক সম্পত্তি নাল জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করি । আমার এই বসতবাড়িটি বিএস ১৩৫১ দাগে ১০ শতাংশ জমির উপর আমি বসবাস করছি। আমি ও আমার পরিবার মালেক গংদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে ইউনুস গাজীর স্ত্রী রেখা বেগম জানান , আমি স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন এই বাড়িতে বসবাস করছি। প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।১৮ সালে আমাকে ও আমার স্বামী ইউনুস গাজীকে  কুপিয়ে জখম করে। ওইসময় তারা আমার বসত ঘর  ভাঙচুর করে নগদ টাকা নিয়ে যায় । হামলা ও মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে । তাদের অত্যাচারে নির্যাতনে আমরা অতিষ্ঠ । আমি জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহরাস্তি থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে আব্দুল মালেক জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ গুলো করেছে তা মিথ্যা। আমি পৈতৃক সূত্রে এই সম্পত্তির মালিক।


এই ক্যাটাগরির আরো সংবাদ