শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শাহরাস্তিতে অবৈধ ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে বিনষ্ট

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে ফসলি জমি থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ কেটে এবং আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট)দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ ও সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের জন্য এবং ড্রেজারের মালিককে খুঁজে না পাওয়ায় ২টি ড্রেজার মেশিন ও পাইপ কেটে এবং আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও এক্সিকিউটিভ ম্যাজি‌স্ট্রেট মো.আমজাদ হোসেন।আউটডোর-এর একটি ছবি হতে পারে

প্রশাসন সূত্রে জানা যায়, ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন বন্ধ করুন কৃষি ও ফসলি জমি রক্ষা করুন। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন খাল, বিল থেকে স্যালো মেশিন চালিত ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো চেয়ারম্যান আবু হানিফের বড় ছেলে নিপুসহ উপজেলার বিভিন্ন ড্রেজার মালিকগণ এতে করে এলাকার সরকারি, বেসরকারি, কৃষিজমি, বসতবাড়ি ইত্যাদি হুমকির মুখে পড়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ঘুঘুরচপ গ্রাম থেকে ১টি স্যালো মেশিন চালিত মিনি ড্রেজার মেশিন জব্দের পর জ্বালিয়ে দেওয়া হয়। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়ে। অভিযানকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু হানিফ এবং পুলিশ ও আনসার সদস্যরা

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, শাহরাস্তি থানা পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ