শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শাহরাস্তিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চাঁদপুর- লাকসাম রেললাইনের পাশে, টামটা দক্ষিণ ইউনিয়নের (শিবপুর- বাংলাবাজার) এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় ।

স্থানীয়রা জানান, দুর্গন্ধ পেয়ে তারা ডোবায় কচুরিপানা ও লতাপাতার আড়ালে লাশের সন্ধান পান। ধারণা করা হচ্ছে, দুই-তিন আগে কেউ এই যুবককে হত্যা করে এখানে লাশ ফেলে যায়। যুবকের পরনে লুঙ্গি ও টি-শার্ট (হাফ শার্ট) রয়েছে।

পুলিশ জানায়, ওই দিন সকালে স্থানীয়রা রেললাইনের পাশের একটি ডোবার পানিতে এক যুবককে লাশ ভাসতে দেখে। পরে পুলিশ সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোর্শেদুল আলম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ওই অজ্ঞাত যুবকের মরদেহ ঊদ্বার করে। চাঁদপুর রেলওয়ে পুলিশের এএসআই শাহ রাব্বানী এসে ওই যুবকের সুরতহাল সংগ্রহ শেষে আইনি পদক্ষেপ অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান জানান, ‘মৃতদেহের ময়নাতদন্তের জন্য চাঁদপুর রেলওয়ে পুলিশকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ