শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে খেড়িহর বাজারে আগুনে দোকান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।। উপজেলার খেড়িহর বাজারে গভীর রাতে আগুন লেগে পুড়ে গেছে দোকানঘর। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) গভীর রাতে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর দঃ বাজারের দেওয়ান সুপার মার্কেটের মেসার্স তোহা কনস্ট্রাকশন হার্ডওয়ার অ্যান্ড স্যানেটারী হাউজে আগুনের সূত্রপাত ঘটে।

পার্শ্ববর্তী দোকানের কর্মচারী রাসেল আগুন টের পেয়ে দোকান থেকে বের হয়ে আসেন। তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করেন।

স্থানীয় জনগণ শাহরাস্তি ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর মধ্যেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক আনোয়ার হোসেন তমিজ জানান, তার দোকানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়। এতে ভবনটিরও ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, আগুন লাগার ঘটনার সময় বিদ্যুৎ ছিলো না। তাই বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগার কোনো কারণ নেই।

তবে দোকান মালিকের ছেলে আল মামুন জানান, তারা আগুন লাগার ঘটনাটিকে নাশকতা হিসেবে দেখছেন। এজন্যে তারা আইনের আশ্রয় নিবেন বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ