শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শামসুজ্জামান খানের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পদক বিজয়ী এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বাংলা একাডেমির বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, অধ্যাপক শামসুজ্জামান খান একাধারে ছিলেন লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক। আমাদের মুক্তবুদ্ধির চর্চায়, বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায়, বঙ্গবন্ধু চর্চায়, বাঙালীর আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রত্যয়ে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে যে ক’জন মানুষ দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে নিরলস কাজ করেছেন শামসুজ্জামান খান ছিলেন তাদের অন্যতম।

তিনি বলেন, বঙ্গবন্ধুর লেখা বইগুলো আমাদের অনন্য সম্পদ। আর এ বইগুলো আমাদের হাতে তুলে দিতে অসম্ভব পরিশ্রম করেছেন বঙ্গবন্ধুকন্যা। তার কাছে আমরা ঋণী। বঙ্গবন্ধুকন্যার এ বিশাল কাজে তার পাশে ছিলেন শামসুজ্জামান খান। আমাদের সাহিত্য ও সংস্কৃতির অঙ্গণের এক নির্ভরতার স্থল ছিলেন তিনি। তার প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো বাংলাদেশের।

শিক্ষামন্ত্রী অধ্যাপক শামসুজ্জামান খান এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ