শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শাবিপ্রবির ভর্তি শুরু ৪ জানুয়ারি, আবেদন ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৪ জানুয়ারি থেকে ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু হবে। এতে ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে ১ হাজার ৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ২৩৭ শিক্ষার্থী।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান, শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন আবেদন করেছেন। আগামী ৪ জানুয়ারি থেকে বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ডাকা হবে।

তিনি বলেন, ‘আমরা গুচ্ছ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। প্রাথমিক তালিকা থেকে মেধা তালিকা তৈরি করা হবে।

মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এবার ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নাম্বার যোগ করা হবে না। ভর্তিসংক্রান্ত সব তথ্য admission.sust.edu.bd পাওয়া যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ