শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শফি হত্যাকাণ্ড মামলা তদন্তে সহায়তা দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

দর্পণ রিপোর্ট / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো) ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শফি হত্যাকাণ্ড মামলা তদন্তে প্রয়োজনে পুলিশ সব ধরনের সহযোগিতা দেবে।  তবে ঘটনার কারণ বের করতে বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। যেখানে সরকারের হস্তক্ষেপ নেই। 

রোববার (২৭ ডিসেম্বর) ফার্মগেটে এলেন বাড়িতে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশে বিচার বিভাগ স্বাধীন।  আল্লামা শফী হত্যাকাণ্ডের মামলার তদন্ত বিচার বিভাগ করছে। সেক্ষেত্রে তারাই প্রকৃত ঘটনা বের করবেন। বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করে না।  ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকুক এবং যেভাবে ঘটুক তার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।  তদন্তে যদি পুলিশের প্রয়োজন হয় তাহলে সবক্ষেত্রে সহযোগিতা করবে।

মন্ত্রী আরও বলেন, তার অনেক ভক্ত, অনুসারী, প্রিয়জনরা মামলা করেছেন। এ ধরনের মামলা বিচার বিভাগের ওপর ন্যস্ত হয়।  সেভাবেই হচ্ছে।  বিচার বিভাগ কতদিন কত দ্রুত মামলা তদন্ত করবে, তা একান্তই তাদের এখতিয়ার। এক্ষেত্রে আমাদের করার কিছু নেই।  সরকারও চায়  ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসুক। সবাইকে সহনীয় ও ধৈর্যশীল হতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ