শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

সামাজিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ১১ টার দিকে বৃক্ষ রোপন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অতিস বরণ দাশ।

এসময় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট লায়ন মোঃ মফিজুল ইসলাম খান সেলিম ও সেক্রেটারি লায়ন আরমান চৌধুরী রবিন আমন্ত্রিত অতিথি এবং সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কলেজ মাঠে বেশ কয়েকটি গাছের চারা রোপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অতিস বরণ দাশ বলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সামাজিক ও মানবিক কাজগুলো প্রশংসার দাবি রাখে। তাদের ভালো কাজের ধারাবাহিক অংশ হিসেবে আজকে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটি খুবই ভালো কাজ।

তিনি আরো বলেন, ভালো কাজ করতে হলে ভালো মনের অধিকারি হতে হয়। প্রকৃতি প্রেমী আর সুন্দর মনের মানুষদের মাধ্যমেই এমন মহৎ কাজ করা সম্ভব। আজকে কলেজ মাঠে রোপন করা প্রতিটি গাছে আমরা আপনাদের স্মারক চিহ্ন লাগিয়ে রাখবো। যা আপনাদের এই মহৎ কাজের সাক্ষী হয়ে থাকবে। আমি আশা করি আপনাদের এই ভালো কাজের আন্তরিকতা ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাকেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাহার, প্রানী বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক কামরুল হাসান। লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর লায়ন জাকির হোসেন (পিপি), লায়ন মাহমুদুল হাসান (পিপি), লায়ন মোঃ জিকরুল আহসান (আইপিপি), ভাইস প্রেসিডেন্ট লায়ন কিশোর শিংহ রায়, সার্ভিস চেয়ারপার্সন লায়ন কামরুল হাসান, লায়ন মিজানুর রহমান ভূইয়া, লায়ন গোলাম হোসেন টিটু, লায়ন সাখাওয়াত হোসেন, লায়ন পারভেজ খান, লায়ন আবদুল্লাহ আল নোমান, লিও ক্লাব অব চাঁদপুর রুপালির প্রেসিডেন্ট লিও সজীব দেবনাথ, ১ম ভাইস প্রেসিডেন্ট লিও বেলায়েত হোসেন, ডিরেক্টর লিও পারভেজ মজুমদার, লিও রাসেল, লিও ইমরান, লিও নিজাম উদ্দিন, লিও সম্রাট, লিও আল-আমিন সহ প্রেসমিডিয়ার সাংবাদিক বৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ