শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

লায়ন্স ও লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে “রহমতের ইফতার”

সজীব চন্দ্র দেবনাথ / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে লায়ন্স ও লিও ক্লাব অব চাঁদপুর, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর উদ্যোগে মাসব্যাপী রোজাদার পথচারীদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে।

“রহমতের ইফতার” নামক এই মহতী কর্মসূচির মূল লক্ষ্য হলো রোজাদারদের জন্য ভালোবাসার উপহার প্রদান করা এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া।

রোববার (২ মার্চ) প্রথম রমজান থেকে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে রমজান মাসজুড়ে চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার বিতরণ করা হবে, যাতে পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হতে পারেন। লায়ন্স ও লিও ক্লাব অব চাঁদপুর বিশ্বাস করে, এই উদ্যোগ শুধু ইফতার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের এক সুন্দর প্রকাশ

 

 

উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট, লায়ন ওয়ায়েছ মোহাম্মদ জয় এর তত্ত্বাবধানে ও লিও ক্লাব প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাইমা জুহানি এবং প্রোগ্রাম চেয়ারম্যান সাইফুল ইসলাম লিখন সহ ক্লাবের সকল লিওদের সার্বিক সহযোগীতায় এই ইফতার প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিদিন ইফতার বিতরণ করবেন এবং রোজাদারদের সেবায় নিয়োজিত থাকবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ