শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

লাল কার্ড হাতে করে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা

ঢাকা ব্যুরো / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

নিরাপদ সড়কের দাবি, রাস্তায় চলমান অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে আবারও রাস্তায় নেমে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এবার তাদের হাতে দেখা গেছে লাল কার্ড। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিক থেকে রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী আন্দোলন করছেন। আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে ।

গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে আসেন। এরপর গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন। পরদিন মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে সরব হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ