শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

লাল কাপড়ে রক্ষা পেল ট্রেনের ৩ শতাধিক যাত্রী

রাজশাহী ব্যুরো / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর একটি ব্রিজে লাইন ভাঙা থাকায় লাল কাপড়ে সংকেত দিয়ে রেখেছিল স্থানীয় রেলের অস্থায়ী গেটম্যান। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনের তিন শতাধিক যাত্রী। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) আড়ানী স্টেশনের অদুরে বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেললাইন ভেঙে যায়। এর ফলে তাৎক্ষণিক রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটিসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রিজটির পাশের আড়ানী-পুঠিয়া সড়কের রেলক্রসিয়ের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন বলেন, স্থানীয় একজন প্রথমে দেখতে পেয়ে তাকে জানায়। পরে স্থানীয়দের কাছ থেকে লাল কাপড় জোগার করে উড়িয়ে দিই। এর পর আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি লাইন ভাঙাস্থান থেকে ৫০০ মিটার পূর্বে থামিয়ে দেয়া হয়। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের যাত্রী।

আড়ানী রেল স্টেশন মাষ্টার সদরুল আলম জানান, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় নয় ইঞ্চি রেললাইন ভাঙা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি তাকে অবগত করার আগেই রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন ছেড়ে চলে যায়। এ সময় দ্রুত লায়েব উদ্দিন স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় উড়িয়ে ট্রেনটিকে থামিয়ে দেয়। ট্রেনটিতে তিন শতাধিক যাত্রী ছিল।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার বলেন, ৯টা ১২ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে পাঁচটি ট্রেন আটকা পড়ে। লাইন মেরাতম করার পর ট্রেন চলাচল সাভাবিক হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ