শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

লবিস্ট নিয়োগের ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে: প্রধানমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে, বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। কোটি কোটি বিদেশি ডলার বিএনপি কোথা থেকে পেল? তার জবাব দিতে হবে। তাদের ব্যাখ্যা দিতে হবে।”

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “বিএনপি ধ্বংস ছাড়া এদেশের মানুষকে কিছু দিতে পারেনি। লবিস্ট লাগিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শত শত কোটি টাকা খরচ করেছে।”

তিনি বলেন, “কোনো ভালো কাজের জন্য তারা লবিস্ট নিয়োগ করেনি। তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জঙ্গিদের রক্ষা করার জন্য, জাতির পিতার হত্যাকারীদের রক্ষার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের জন্য লবিস্ট নয়োগ করেছে। হ্যাঁ, সবসময় পিআর ফার্ম নেওয়া হয়, যাতে বিনিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে, আমরা যেন বেশি রফতানি করতে পারি সেজন্য করা হয়। কিন্তু বিএনপির কাজটা ছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য।”

এসময় লবিস্ট নিয়োগে বিএনপির বিপুল বৈদেশিক মুদ্রার উৎস খুঁজে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নির্বাচন কমিশন বিল পাসের বিষয়ে শেখ হাসিনা বলেন, “প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বিলে বিরোধী দলের ২২টি সংশোধনী গ্রহণ করা হয়েছে। ফলে, এটা আর সরকারি দলের বিল নয়, এটা বিরোধীদলের বিল হয়ে গেছে। এটা এই জাতীয় সংসদ অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল পাস হলো। ” তিনি বলেন, “এক একজন সেনা কর্মকর্তা পাতানো নির্বাচন দিয়ে নির্বাচনের নামে প্রহসনের যে ধারা চালু করেছে, তার থেকে বেরিয়ে আসা কঠিন।”

এসময় সরকারপ্রধান বলেন, “আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে তার প্রমাণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন।”

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “হলি আর্টিজানসহ বাংলাদেশে যারা সফলভাবে সন্ত্রাস দমনে ভূমিকা রেখেছে, সেইসব অফিসারদেরই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে।”

টিকার বিষয়ে তিনি বলেন, “যারা টিকা নিয়েছে, ওমিক্রনে তারা মারা যাচ্ছেন না। যারা করোনা টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।”


এই ক্যাটাগরির আরো সংবাদ