শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে সেলিম খান সহ ১২ মেম্বার প্রার্থীর বৈধতা ঘোষনা

আরিফ খান, চাঁদপুর / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

আসন্ন চাঁদপুর সদর উপজেলাধীন ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খান সহ সাধারণ মেম্বার পদে ৯ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই বাছাইতে বৈধতা ঘোষনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ, উপজেলা রিটানিং অফিসার মোহাম্মদ দেলওয়ার হোসেন। চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খানের প্রস্তাবকারি ও সমর্থন কারির স্বাক্ষর সঠিক ও কোনো প্রকার ভুল ভ্রান্তি না থাকায় বৈধ বলে গণ্য করা হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাচাই করে চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খানের মনোনয়ন পত্র বৈধ বলে গণ্য করা হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় মহিলা মেম্বার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাচাই করা হয়। এতে সংরক্ষিত ১ নং ওয়ার্ড থেকে হোসনে আরা বেগম বিউটি, সংরক্ষিত ২নং ওয়ার্ড থেকে হাসিনা আক্তার এবং ৩নং ওয়ার্ড থেকে সিমা আক্তারের মনোনয়ন পত্র বৈধ বলে গণ্য হয়। ১নং ওয়ার্ড থেকে দুলাল বেপারী, ২নং ওয়ার্ড থেকে মোঃ মনির হোসেন শেখ, ৩নং ওয়ার্ড থেকে মোঃ শফিক ইসলাম রাড়ী, ৪নং ওয়ার্ড থেকে মোঃ হারেস মজুমদার, ৫নং ওয়ার্ড থেকে মোঃ হারুনুর রশিদ মিয়া, ৬নং ওয়ার্ড থেকে শাহ আলম মাঝি, ৭নং ওয়ার্ড থেকে মোঃ হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ড থেকে মোঃ ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ড থেকে মোঃ জহির হাওলাদারের মনোনয়ন পত্র বৈধ হিসেবে গণ্য করা হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন ধার্য্য করা হয়েছে। তবে এই ১৩ প্রার্থীর বিপক্ষে অন্য কোন প্রার্থীনা থাকায় ওই দিন হয়তোবা তাদেরকে ভিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়ছে বলে ঘোষণা করা হতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ