শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

লকডাউনে প্রায় সবই স্বাভাবিক

বরিশাল ব্যুরো / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

বরিশালে প্রত্যেক দিন করোনা পরিস্থিতির অবনতি হলেও কঠোর লকডাউনের বিধিনিষেধ মানছে না নগরবাসী। আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা চেকপোস্ট পেরিয়ে নগরমুখী হচ্ছেন জনসাধারণ।

এ সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অনেকেই ঘুরে বেড়িয়েছেন। নিয়ম অমান্য করে নগরীর অধিকাংশ দোকানপাটে ব্যবসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীতে বেড়েছে ব্যক্তিগত যান। শহরতলীতে অবাধে চলাচল করছে গণপরিবহণ।

সরেজমিনে দেখা গেছে, কঠোর লকডাউনের ১২তম দিনে বরিশালের জনজীবন অনেকটা স্বাভাবিক পরিস্থিতি গিয়ে ঠেকেছে। নগরীতে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে জনসমাগম। অনেকেই অহেতুক অজুহাতে নগরীতে ঘুরে বেড়াতে দেখা গেছে। দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান কৌশলে খুলে পরিচালনা করতে দেখা গেছে।

নগরীতে অন্যান্য দিনের তুলনায় রিক্সা ও ব্যক্তিগত যান বেড়েছে। শহরতলীতে অবাধে অটোরিকশা, মাহিন্দ্রা চলাচল করেছে।

নগরবাসীকে ঘরে রাখতে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট ও নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে বরিশালে সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযানে ১২ জনকে আটক ১৫টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায়। লকডাউনের ১২ তম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় মোবাইল কোর্ট অভিযানে ১২ ব্যক্তিকে আটক, ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দণ্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল মহানগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীরের নেতৃত্বে নগরীর সদর রোড, চক বাজার রোডে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক না পরার অপরাধে ৯ জনকে আটক করা হয়। পাশাপাশি ৫ জন ব্যক্তিকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল মহানগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল রাব্বির নেতৃত্বে নগরীর জেল খানার মোড়, কাউনিয়াসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৩ জন ব্যক্তিকে ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলালের নেতৃত্বে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ