শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

র‍্যাব-১১ ক্যাম্প লক্ষ্মীপুর থেকে নোয়াখালীতে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

লক্ষ্মীপুর সদর থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানান্তর করা হয়েছে র‍্যাব-১১ সিসিপি-৩ এর ক্যাম্প। এর আগে র‍্যাব-১১ সিসিপি-৩ এর কার্যক্রম লক্ষ্মীপুর থেকে পরিচালিত হতো। শনিবার সকাল থেকে আনুষ্ঠানিক ভাবে বেগমগঞ্জ উপজেলার আমানতপুরে অফিস কার্যক্রম শুরু হয়।

র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব সৃষ্টির পর থেকেই মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও জঙ্গি বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এতে করে জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে র‍্যাব। ইতোপূর্বে আমাদের লক্ষ্মীপুর অফিসের মাধ্যমে আমরা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতাম। অপরাধের মাত্রা ও কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় লক্ষ্মীপুর থেকে র‍্যাব-১১ এর ক্যাম্প স্থানান্তরের প্রয়োজন ছিল। আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবকে আরও গতিশীল করার লক্ষ্যে ক্যাম্প নোয়াখালীর বেগমগঞ্জে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র‍্যাবের আত্মপ্রকাশ হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইতোমধ্যে বাহিনীটি সফলতার মুখ দেখিয়েছে। ২০১৪ সাল থেকে র‍্যাব-১১ সিসিপি-৩ লক্ষ্মীপুর থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করে আসছে। এখন নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করবে র‍্যাব।


এই ক্যাটাগরির আরো সংবাদ