শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

রোহিঙ্গা হিসেবে কোনো বাংলাদেশি সৌদিতে গিয়ে থাকলে পাসপোর্ট দেব : স্বরাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি ) ।

বাংলাদেশি কোনো নাগরিক যদি সৌদি আরবে রোহিঙ্গা হিসেবে গিয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোবরার দুপুর দেড়টার দিকে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা যারা বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট নিয়ে সৌদি গিয়েছে, তারা যদি পাসপোর্ট রিনিউ করার আবেদন করে অবশ্যই আমরা বিষয়টি দেখব।

সৌদির কিং সালমান রিলিফ সেন্টার বাংলাদেশে রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩০ হাজার ঝুড়ি খাদ্য বিতরণ প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে অবস্থানরত কোনো রোহিঙ্গা যদি একবার বাংলাদেশি পাসপোর্ট পেয়ে থাকে, তাহলে তারা রিনিউয়ের আবেদন করলে বিচার-বিশ্লেষণ করে বিষয়টি ভাবা হবে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা আজকের নয়। ৫০-৬০ বছর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল। সৌদি আরবও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। আপনারা জানেন, সৌদির একটি শহরে রোহিঙ্গারা একটা ক্যাম্প করে থাকছে। তবে বাংলাদেশে এবার আসছে ১.১ মিলিয়ন রোহিঙ্গা। এটা তো বিরাট একটা ফ্যাক্ট।

আসাদুজ্জামান খান বলেন, আমাদের কথা হচ্ছে- তারা সবাই রোহিঙ্গা, মিয়ানমারের অধিবাসী। আমরা সব সময় বলে আসছি, রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক নয়। আর যদি আমরা কাউকে পাসপোর্ট দিয়ে থাকি, সে পাসপোর্ট রিনিউ অবশ্যই করব। কিন্তু যারা মিয়ানমারের অধিবাসী, তারা মিয়ানমারের সিটিজেন (নাগরিক), তারা বাংলাদেশের সিটিজেন নয়।

কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্বাগতিক দরিদ্র সম্প্রদায়ের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে ৩০ হাজার ফুড বাস্কেট বিতরণের জন্য সৌদি বাদশাকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে যে ধরনের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে ২০৩৫ সালের দিকে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হবে আমাদের দেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ