শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর হাতে স্বামী খুন

কক্সবাজার ব্যুরো / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ‘পারিবারিক কলহের’ জেরে স্ত্রীর দা’য়ের কোপে স্বামী খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

নিহত মো. ছৈয়দুর রহমান (৩২) টেকনাফের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের হামিদুর রহমানের ছেলে। আটক সানজিদা বেগম (২৩) নিহত ছৈয়দুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের বরাতে তারিকুল বলেন, টেকনাফের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা ছৈয়দুর রহমানের সঙ্গে তার স্ত্রী সানজিদা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত।

শুক্রবার বিকেলে ছৈয়দুর রহমান নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় তাকে স্ত্রী সানজিদা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার শোর-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে সানজিদা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় স্থানীয়রা আটক স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেয়। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।’

তবে কি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল পুলিশ এখনও নিশ্চিত নয়। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।

পুলিশ সুপার তারিকুল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ