শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আজ সোমবার ভোরে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এ ঘটনা ঘটে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: ক্যাম্পের এফ-ব্লকের মো. ইলিয়াছ (৩১), মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই-ব্লকের ফিরোজ খাঁন (১৮)।

আহতদের মধ্যে রয়েছেন আবদুল হক (৩২), আবদুস শুক্কুর (৫৫) ও আবদুল মোনাফকের (৬০)। তারা সবাই এফ-ব্লকের বাসিন্দা। বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আজ ভোর পৌনে ৪টার দিকে মো. ইলিয়াছ নামের এক রোহিঙ্গাকে সন্ত্রাসী সংগঠন আরএসও সদস্যরা গুলি করেন। এ ছাড়া ধারাল অস্ত্র দিয়ে ইলিয়াছের হাত, পা ও তলপেটে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে ভোর সোয়া ৪টার দিকে আরেক সন্ত্রাসী সংগঠন আরসা বাহিনীর সদস্যরা এসে আরএসও সমর্থক মো. ইছহাক, ফিরোজ খাঁন, আবদুল হক, আবদুস শুক্কুর ও আবদুল মোনাফকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

জানা গেছে, নিহত ইলিয়াছ আরসার সোর্স হিসেবে কাজ করতেন। আরসা সম্পর্কে জানতে চাইলে তথ্য দিতে রাজি না হওয়ায় আরএসও সদস্যরা তাকে হত্যা করে। খবর পেয়ে আরসা সদস্যরা এসে কয়েকজন আরএসও সমর্থকের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

এ বিষয়ে ওসি শামীম হোসেন বলেন, ঘটনার পরে আহত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. ইছহাক ও ফিরোজ খাঁনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল বলেন, ‘একজন ঘটনাস্থলে মারা যান। দুজন আহত অবস্থায় হাসপাতালে মারা যান। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ