পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন (ফাইল ফটো)
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর মৃত্যুকে দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে আন্দোলন করায় তাকে হত্যা করা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে কোনো বিশৃংখলা হতে দেওয়া হবে না। নিরাপত্তার স্বার্থে সবকিছুই করা হবে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনই আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি জানাচ্ছে না, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে।