শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপে গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে মো. সেলিম নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বুধবার রাত ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্টের সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, বুধবার রাত ১২টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়েস্ট সি ব্লকের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কথিত দুই বিবদমান সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেলিম গুলিবিদ্ধ হন।

তাকে তাৎক্ষণিক পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার নাইমুল হক জানান, নিহত সেলিম কথিত আরসা গ্রুপের সদস্য। তবে স্হানীয় রোহিঙ্গারা জানিয়েছেন নিহত সেলিম ক্যাম্পে রাত্রিকালীন পাহারাদার হিসেবে কাজ করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উখিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এর আগে গত ৯ জুন রাতে উখিয়ার ১৮ নম্বর বালুখালী ক্যাম্পে মো. আজিমুদ্দিন (৩৩) নামের এক ব্লক হেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসময় আরও এক মাঝিসহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হন।

এই হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে আরও একজন স্বেচ্ছাসেবীকে হত্যা করলো রোহিঙ্গা দুর্বৃত্তরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ