শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত মাদ্রাসার ছাত্র

কক্সবাজার প্রতিনিধি / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। 

আজ সোমবার (৫ জুন) ভোরে উখিয়া কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বশির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত একত্রিত হয়ে মাদ্রাসা ছাত্র বশিরকে বাড়ি থেকে বের করে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়।

পরবর্তীকালে এপিবিএন ও থানা পুলিশের টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরের মরদেহ উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এই হত্যাকান্ড সংঘটিত করে। তিনি জানান ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ