শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান

দর্পণ ডেস্ক / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। (ফাইল ফটো)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গাদের নিজ বাসভূমি মিয়ানমারে ফিরে যেতে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার (২৪ মে) পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বাংলাদেশে সদ্য নিযুক্ত জাতিসংঘের আবাসিক কোঅর্ডিনেটর গাওন লিউইস রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রীর কাছে তাঁর পরিচয় পত্র হস্তান্তরকালে তিনি এ আহ্বান জানান।

লিউইস এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরাসের দেয়া একটি পত্র হস্তান্তর করেন। তিনি বিদায়ী কোঅর্ডিনেটর মিয়া সিপোর স্থলাভিষিক্ত হলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন রোহিঙ্গাদের দেশে ফিরে যাবার বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে জাতিসংঘ এবং স্টেকহোল্ডারদের প্রচেষ্টা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী গত অক্টোবরে বাংলাদেশ সরকার এবং ইউএনএইচসিআর’র মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে ভাসানচরে জাতিসংঘ সংস্থাগুলোর কর্মকান্ড শুরু করার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সদ্য দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘ কর্মকর্তা লুউইসকে স্বাগত জানিয়ে উন্নয়ন, শান্তি এবং নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের সহযোগিতা আরও জোরদারের ব্যাপারে দৃঢ় আশা প্রকাশ করেন।

বৈঠকে লুউইস সকল ক্ষেত্রে উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। বৈঠকে তারা বৈশ্বিক জলবায়ু কর্মসূচিতে অর্থায়নে এবং জাতিসংঘ শান্তিরক্ষা কর্মকান্ডে বাংলাদেশের ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইরিশ নাগরিক লিউইস প্রায় বিশ বছর জাতিসংঘে কর্মরত। এরআগে তিনি ফিলিস্তিনে জাতিসংঘের ইউএনআরডাব্লিউ’র (ইউএন রিলিফ এবং ওয়ার্ক এজেন্সি) পরিচালক ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ