শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

রোম সফরে গেলেন স্পিকার ড. শিরীন শারমিন

নিউজ ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ফটো)

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে অনুষ্টেয় প্রি-কপ-২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে গত রাতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

কনফারেন্সটি আগামী ৮-৯ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে হুইপ ইকবালুর রহিম এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, জাফর আলম এমপি এবং সংসদ সচিবালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

এর পর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে আগামী ১৭ অক্টোবর স্পিকার দেশে ফেরার কথা রয়েছে।

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আদিবা আনজুম মিতা এমপি এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি অংশগ্রহণ করবেন। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ