শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

রোববার ঢাকায় আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

দর্পণ ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ।

রাষ্ট্রীয় সফরে আগামীকাল রোববার চার দিনের জন্য বাংলাদেশে আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। তার এ সফরে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান তথা শ্রমবাজার সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এছাড়া আলোচনার টেবিলে স্থান পাবে স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃক মালদ্বীপকে সহায়তা প্রদানের মতো বিষয়গুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আগামীকাল রোববার (২১ নভেম্বর) ঢাকায় আসবেন। তিনি চার দিনের সফরে আসছেন। সফরে তার সঙ্গে দেশটির দুজন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব থাকবেন।

কূটনৈতিক সূত্র বলছে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট শ্রমবাজার সংক্রান্ত ইস্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশ থেকে মালদ্বীপে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গেও বৈঠকে বসবেন নাসিম। সেখানে স্বাস্থ্যসেবা তথা বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা চাইবে মালদ্বীপ। এছাড়া শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সঙ্গে বৈঠক করবেন নাসিম। সেখানে শিক্ষা বিষয়ক সহযোগিতা, যেমন : উচ্চশিক্ষা তথা এমবিবিএস, প্রাইমারি ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা চাইবে মালদ্বীপ।

জানা যায়, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ। সোলিহের ঢাকা সফরের প্রায় আট মাসের মাথায় দেশটির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে মালদ্বীপের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশ থেকে নতুন করে জনবল নিয়োগ, অবৈধ কর্মীদের বৈধতা প্রদান ও ফেরানোর প্রক্রিয়া যুক্ত ছিল।

বেসরকারি হিসেব বলছে, মালদ্বীপে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছে। তাদের বেশিরভাগই দেশটির নির্মাণ-শিল্পে কাজ করছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে ৮০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছে।

এদিকে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণের ডেস্ক বলছে, করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপ থেকে ১৫ হাজার ৯৭৭ জন কর্মী দেশে ফেরত এসেছেন। তাদের মধ্যে ২০৫ জন নারী কর্মী ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ