শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

রোজ নাস্তায় পাউরুটি খেলে কী হয় জানেন ?

হেলথ ডেস্ক / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

সকালের নাস্তায় বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে পাউরুটি। অনেকে আবার সন্ধ্যার টিফিনেও পাউরুটি খেয়ে থাকেন। পাউরুটির টোস্ট, স্যান্ডউইচ কিংবা জ্যাম বা মাখন লাগিয়ে খেতে মন্দ লাগে না, আর খেতে বেশি সময়ও যায় না।

কিন্তু অনেকেই হয়তো জানে না যে, অতিরিক্ত পরিমাণে পাউরুটি খেলে তা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এর ফলে শরীরে বেশ কিছু মারণ রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে।

আসুন জেনে নেওয়া যাক পাউরুটি বেশি খেলে আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে-

  • ব্লাড সুগার বাড়ায়

প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। আর ডায়াবেটিস হওয়া মানে, তার সাথে আরও অনেক রোগ আসে। হাই ব্লাড প্রেসারের সমস্যাও বাড়ে।

  • মানসিক অবসাদ

আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাউরুটি খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক পরিবর্তন হয়, ফলে বিশেষ কিছু হরমোনের ক্ষরণও বেড়ে যায়। এই কারণে মানসিক অবসাদের মতো সমস্যাও অনেক গুণ বাড়ে।

  • কোলেস্টেরলের মাত্রা বাড়ে

গবেষণায় দেখা গেছে, পাউরুটি বা ময়দা দিয়ে প্রস্তুত কোনো খাবার নিয়মিত খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বাড়ে। আর কোলেস্টরল বৃদ্ধি পেলে হার্টের নানা সমস্যার ঝুঁকি বাড়বে।

  • পেট ভরে কিন্তু পুষ্টি মেলে না

পাউরুটি খেলে ক্ষুধা হয়তো মেটে, কিন্তু শরীর সঠিক পুষ্টি পায় না। আপনার সন্তান যদি ক্ষুধার্ত অবস্থায় প্রতিদিন পাউরুটি খায় তবে সে অপুষ্টির শিকার হতে পারে।

  • ওজন বাড়ে

গবেষণা অনুযায়ী, পাউরুটি খাওয়ার পর শর্করার মাত্রা বৃদ্ধি পায় এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়তে থাকে, এর ফলে ওজনও বাড়তে শুরু করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ