শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

রুহুল আমিন হাওলাদারকে আদালতে আত্মসমর্পনের নির্দেশ

দর্পণ ডেস্ক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

দূর্নীতি সংক্রাšত একটি মামলায় জাতীয় পার্টির (জাপা) নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মো¯তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বাসস’কে এ কথা জানিয়ে বলেন, গত বছরের ৬ ডিসেম্বর দুর্নীতির এক মামলায় রুহুল আমিন হাওলাদারকে খালাস দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। এই আপিল গ্রহণ করে বিচারিক আদালতের নথি তলব করেছেন আদালত। রুহুল আমিন হাওলাদারকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেয়া হয়েছে। তিনি যদি আত্মসমর্পণ করেন, তাহলে তাকে জামিন দিতে বলেছেন আদালত। হাইকোর্টে নথি আসার ছয় মাসের মধ্যে মামলাটি নিস্পত্তি করতে বলা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিলের ৪০ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৯ সালে তৎকালীন দুর্নীতি ব্যুরো রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ